• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শপথ নিলেন জুড়ী উপজেলার চেয়ারম্যানরা

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৭, ২০১৯

জুড়ী প্রতিনিধি :
শপথ নিয়েছেন জুড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস ও রনজিতা শর্মা। বুধবার সকাল ১১ঘটিকায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্টিত শপথ গ্রহণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
এ সময় তিনি মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার নবনির্বাচিত সকল উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের শপথ করান। শপথ গ্রহণ অনুষ্টানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিলেট বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত সচিব মতিউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।