• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হেলিকপ্টারে সিলেট এসে পৌছেছেন পররাষ্ট্রমন্ত্রী

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
মাত্র কয়েক ঘন্টার সফরে সিলেটে এসে পৌছেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বুধবার দুপুর পৌণে ১টা ৪০ মিনিটে সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এসে অবতরণ করেন।আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে ড. মোমেন সরাসরি দক্ষিণ সুরমার কদমতলিতে টাটা গ্রান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে।ক্রীড়া কমপ্লেক্সে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি প্রমুখ।জানা গেছে- এই অনুষ্ঠানে যোগদান শেষে বিকাল সাড়ে ৪টায় ফের হেলিকপ্টারযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন পররাষ্ট্রমন্ত্রী।