• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাইওরপুলে তারের জঞ্জালে ভয়াবহ আগুন

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে বিদ্যুতের খুটিতে আগুন লেগেছে। পয়েন্টের রামকৃষ্ণ মিশন সংলগ্ন দুটি খুটিতে ডিস ও ইন্টারনেটের তারের বক্স থেকে আগুনের সুত্রপাত হয়।
বুধবার বেলা ২টা ১০ মিনিটে আগুন লাগে। এসময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে এলাকার ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দিলে আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান- ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে না পৌছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত।