• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২১ এপ্রিলই পবিত্র শবে বরাত : ধর্ম প্রতিমন্ত্রী

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৬, ২০১৯

বি৭১নি ডেস্ক :
পবিত্র শবে বরাত আগের ঘোষণা অনুযায়ী আগামী ২১ এপ্রিলই পালিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত ১১ সদস্য কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এর আগে গত ৬ এপ্রিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, ৮ এপ্রিল সোমবার থেকে গণনা শুরু হবে শাবান মাস। এ হিসাবে ১৪ শাবান দিবাগত রাত, অর্থাৎ ২১ এপ্রিল পালিত হবে লাইলাতুল বরাত বা ভাগ্যরজনী।
এরপর বাংলাদেশের আকাশে ওইদিন চাঁদ দেখা গেছে এমন দাবি উঠলে ১৩ এপ্রিল চাঁদ দেখা কমিটি আবারও বৈঠকে বসে। তখন যাচাই বাছাই শেষে আলেমদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতের আগের ঘোষণাই বলবৎ রাখা হয়।
শবে বরাত উপলক্ষে আগামী ২২ এপ্রিল সোমবার সরকারি ছুটি।