• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাসটার্মিনাল এলাকা থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটতকৃত মৃত দুদু মিয়া ছেলে মো. করিম মিয়া (৩৫)। সে দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলা মসজিদ বাজারের পিছনে কলোনীর বাসিন্দা।
মঙ্গলবার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা জানান, মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি ওজনের গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সোমবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় এ অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানকালে গাঁজাসহ করিম মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দক্ষিণ সুরমা থানার মামলা ১৯(৪)২০১৯ দায়ের করা হয়।