• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নিচতলায় ফাটল রেখে স্কুলের দুইতলার কাজ শুরু

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৬, ২০১৯

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি বিদ্যালয়ের দেবে যাওয়া একতলা ভবনে বড় বড় ফাটল রেখেই শুরু হয়েছে উর্ধ্বমুখী দ্বিতীয় তলা সম্প্রসারণের কাজ। এতে ঝুঁকিপূর্ণ এই ভবন নিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন শিক্ষার্থী-অভিভাবকরা।
জানা গেছে- জৈন্তাপুর উপজেলার দরবস্ত দিঘীরপাড় এলাকার আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে বেশ কয়েকবছর আগে একটি একতলা ভবন নির্মাণ করা হয়। ধীরে ধীরে ভবনটির ফ্লোর, দেয়াল, ছাদসহ বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল দেখা দেয়, দেবেও যায় অনেকাংশ। এছাড়া মাস দু’য়েক আগে ছাদের পলেস্তারা ভেঙ্গে বিদ্যালয়ের দুই ছাত্রীও গুরুতর আহত হন। এই অবস্থায় ভবনটির নীচতলায় সংস্কার না করে দ্বিতীয় তলা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।
এতে এই ভবন নিয়ে বড় ধরনের ঝুঁকির শঙ্কায় আছেন বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা।
এ ব্যপারে জৈন্তাপুর উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।