• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৫, ২০১৯

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুর গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (১৪ এপ্রিল) বিকেলে অজগর সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
তিনি জানান, আমরা খবর পাই ইছবপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আশুতোষ সড়কের জিতেন্দ্র দেবের বাড়িতে বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরা পড়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক আমরা সাপটি ধরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি।
তিনি আরও বলেন, সাপটি বর্তমানে সুস্থ আছে। কয়েকদিন পর্যবেক্ষণে রেখে সুবিধাজনক সময়ে সাপটিকে অবমুক্ত করা হবে।