• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের সদর থানা এলাকা থেকে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‌্যাব-৯।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএডি নাছিম রেজার নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে। এই অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন আব্দুস জহুর সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে পাকা রাস্তার উপর হতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম আ. গনি (৩৭), পিতা- মৃত নবী হোসেন, সাং- সদরগড় থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ।
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।