• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বুবলীকে নিয়ে তুরস্কে যাচ্ছেন শাকিব খান

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
তুরস্কের বিখ্যাত শহর ইস্তানবুলে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী। আগামী ২২ এপ্রিল তুরস্কের উদ্দেশে রওনা হবেন তারা। এই সফরে শুধু শাকিব-বুবলীই নন, থাকছে পুরো একটি দল।
এটি কোনো ব্যক্তিগত সফরও না, যাচ্ছেন ‘পাসওয়ার্ড’ ছবির শুটিংয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।
শাকিব খান বলেন, ‘তুরস্কের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশে “পাসওয়ার্ড” ছবির শ্যুটিং করার ইচ্ছে আছে। এটি বিশাল বাজেটের ছবি, তাই শ্যুটিংয়ে আমরা পুরো ইউনিট নিয়ে যাবো। সবাইকে সঙ্গে নিয়ে দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।’
অভিনয়ের পাশাপাশি ‘পাসওয়ার্ড’ ছবিটি প্রযোজনাও করছেন শাকিব খান। এর সহ-প্রযোজক হিসেবে আছেন মো. ইকবাল। তিনি জানান, আগামী ২২ এপ্রিল ছবির পুরো ইউনিট তুরস্কে যাবে। তিনটি গানের দৃশ্যধারণ করা হবে সেখানে।
এদিকে, মালেক আফসারীর পরিচালনায় ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও বুবলী। আরও আছেন চিত্রনায়ক অমিত হাসান, ইমনসহ অনেকে। ছবিটি মুক্তি পাবে আসছে রোজার ঈদে।