• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট কোর্টের মালখানায় সংরক্ষিত আলামত ধ্বংস করা হয়েছে

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট কোর্টের মালখানায় সংরক্ষিত (১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত) দীর্ঘদিন থেকে মুলতবী মামলার আলামত ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তরপাশে পরিত্যক্ত বিল্ডিংয়ের পেছনে এই আলামতগুলো ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা আলামতগুলোর মধ্যে ছিল ৫ কেজি ৩১ পুড়িয়া গাঁজা ও ১৩ বোতল ফেনসিডিল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক সাইফুর রহমান, পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান, মো. আবুল হাশেমসহ মালখানার দায়িত্বে থাকা কর্মকর্তারা।