• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট জেলা মহিলা আ.লীগের সভানেত্রী রুবি ফাতেমা আর নেই

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য রুবি ফাতেমা ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
মঙ্গলবার দুপুর পৌণে ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।
কিছুদিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় রুবি ফাতেমা ইসলামকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবারও তাকে সিলেটে ফিরিয়ে আনা হয়।
রুবি ফাতেমা সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তোফার স্ত্রী।