• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নাতাশাকে খুন করবো, বরুণকে নারীর হুমকি!

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে তার বান্ধবী নাতাশা দালালের সম্পর্কের কথা কারও অজানা নয়। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। কিন্তু এর মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। জানা যাচ্ছে, তার বান্ধবী নাতাশাকে নাকি খুনের হমকি দিয়েছেন এক নারী।
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, অভিনয় দক্ষতার গুণে ইতিমধ্যেই হাজারো ভক্তের হৃদয় জিতেছেন বরুণ। তবে নিজের প্রেমিকাকে নিয়ে যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হবেন, তা আগে ভাবেননি তিনি। জানা গেছে, গত শনিবার রাতে নিজের বাড়ির সামনেই প্রেমিকা নাতাশাকে খুনের হুমকি দিয়েছেন তারই এক নারী অনুরাগী।
আসলে ঠিক কী ঘটেছিল? কেন নাতাশাকে খুনের হুমকি দিলেন ওই নারী?
সূত্রের খবর, সামনেই মুক্তি পেতে চলেছে বরুণের ‘কলঙ্ক’। সে ছবির প্রচারেই এখন ব্যস্ত নায়ক। ওই নারী অনুরাগী নাকি দীর্ঘক্ষণ বরুণের বাড়ির বাইরে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। বেশ কিছুক্ষণ পরে নিরাপত্তারক্ষী জানান, বরুণের সঙ্গে দেখা হওয়া সম্ভব নয়। তিনি ছবির প্রচারের কাজে ব্যস্ত।
এর পরই নাকি রাগে ফেটে পড়েন ওই নারী। বাড়ির সামনে দাঁড়িয়ে চিত্কার করে তিনি বলতে থাকেন, ‘আমি নাতাশাকে মেরে ফেলব।’
শনিবার রাতে এই ঘটনার পর বরুণের বাড়ির বাইরে কর্মরত নিরাপত্তারক্ষীরা সান্তাক্রুজ থানায় লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন। জানা গেছে, বরুণের বক্তব্য জানার পরই দায়ের করা হবে এফআইআর।