নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ বিভিন্ন স্ট্যাটাস আপলোড করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ এনে জগন্নাথপুরের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু জগন্নাথপুর থানায় ওই লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত তারিক উল্লাহ ছেলে জমিয়ত নেতা আব্দুর রাজ্জাক গত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি আব্দুর রাজ্জাক তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগ যারা করে তারা ‘চুরি’ করে এমন মন্তব্য করে স্ট্যার্টাস দেন।
এছাড়াও গত ২ জানুয়ারি আব্দুর রাজ্জাক তার ফেসবুক আইডিতে লিখেন- “এই নির্বাচনে জয় লাভ করে যারা বিজয় উল্লাস করেছে এবং দাম্ভিকতা দেখিয়ে অহেতুক জনগনকে হয়রানী করছে ওরা মস্তিক বিকৃত চমে নির্লজ্জ জনগোষ্ঠি। আমি তো মনে করি জনসম্মুখে না এসে মায়ের কিংবা বউয়ের আচঁল তলে মুখ ঢেকে ওদের চলাফেরা করা উচিৎ। যদি কিছুটা হলেও লজ্জা থাকে। লজ্জা…চরম লজ্জা!!!”
এতে করে আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্টে অপপ্রচার চালানোর পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধের সামিল। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রৌয়াইল গ্রামের মনজুর ইসলাম মঞ্জ বাদী হয়ে জগন্নাথপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, পুলিশ অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।