নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় মোবাইল কোর্টের এ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বন্দরবাজার, ধোপাদিঘীরপাড় এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, জালালাবাদ গ্যাস, র্যাব-পুলিশের প্রতিনিধিরা অভিযানে অংশ নেন।
গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত নিরাপত্তায় সিলিন্ডার না রাখা, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযানে সিলিন্ডার বিক্রেতাদের জরিমানা করা হয়।
অভিযানে বন্দরবাজারের মাখন মিয়া সাইকেল মাট ও চুলা ঘরকে ১০ হাজার টাকা, প্রত্যাশী চুলা ঘর ১০ হাজার টাকা, সেবা ডেকর ওয়াল্ড ১০ হাজার টাকা, দি গার্ডেন রেস্টুরেন্ট ১০ হাজার টাকা ও ধোপাদিঘীরপাড়স্থ মেসাস শহীদ মটরসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে মোবাইল কোর্টের সিদ্ধান্ত হয়।