• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে সিসিক

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মোবাইল কোর্ট। রবিবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। নগরীর বন্দরবাজার ধোপাদিঘীরপাড়স্থ আল-ফালা টাওয়ারে কয়েকটি দোকান ও অফিসে অভিযান করা হয়।
অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, জালালাবাদ গ্যাস, র‌্যাব-পুলিশের প্রতিনিধিরা রয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে মোবাইল কোর্টের সিদ্ধান্ত হয়।