• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জে সড়কের পাশে বৃদ্ধের লাশ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তার লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।
তিনি জানান, অজ্ঞাত ওই বৃদ্ধ গত কিছুদিন ধরে শিবগঞ্জ এলাকায় অপ্রকৃতিস্থ অবস্থায় ঘুরাফেরা করছিলেন। শনিবার সকালে শিবগঞ্জে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিন ও মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কণা পুলিশকে জানান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জেদান আল মুসা আরো জানান, নগরীর শাহপরান থানার তত্ত্বাবধানে ওই বৃদ্ধের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই দিন রাখা হবে। এ সময়ের মধ্যে তার কোনো পরিচয় কারো জানা থাকলে শাপরান তানার ওসি আখতার হোসেন (০১৭১৩৩৭৪৩১০) বা এসআই পরিমল দাস (০১৭১৯৯৪৯৯১৪) সাথে যোগাযোগ করা যাবে।