• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজারের শ্রীহট্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৩, ২০১৯

মৌলভীবাজার প্রতিনিধি :
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার ৬৫টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এর আগে ২০১৬ সালের ২৮ ফেব্র“য়ারি বেশের অন্যতম বৃহত এই অর্থনৈতিক অঞ্চলের প্রথম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এতে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সঞ্চালনায় মৌলভীবাজার প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ. শাহজালাল, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ ব্যবসায়ী ও অন্যান্যরা।
সারা দেশে এই মুহুর্তে শিল্প স্থাপন উপযোগী ১১টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মৌলভীবাজারের শেরপুরে স্থাপিত শ্রীহট্ট ইকোনমিক জোন একটি। এরইমধ্যে এখানে সিরামিক, গ্লাস উইন্ডো, গার্মেন্টস, টেক্সটাইল ইত্যাদি ৬টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে।
শ্রীহট্ট ইকোনমিক জোনে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৫০ হাজার এবং পরোক্ষ বিনিয়োগ হবে দেড় লক্ষ- এমনটাই জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা।