• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমার গণেশকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৩, ২০১৯

সিলেট :
আলোকচিত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমার গণেশ পালকে শেষ শ্রদ্ধা জানাতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শেনী পেশার মানুষের ঢল নামে।শেষ বারের মত সকলের প্রিয় গণেশ পালকে দেখতে শহীদ মিনার ভীড় জমান সাধারন মানুষ।
বুধবার আড়াইটায় তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আনা হয়। এরপর বেলা তিনটায় চালিবন্দর শশ্মানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমদ মিশু।
উল্লেখ্য মঙ্গলবার রাতে সুনামগঞ্জের যাদুকাটা নদীতে পুণ্যতীর্থ শেষ করে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবরে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।