বি৭১নি ডেস্ক :
পাকিস্তানে খুব খুশি থাকবো বলে মন্তব্য করে এবার বিতর্কে জড়িয়ে পড়েছেন আলিয়া ভাটের মা সোনি রাজদান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাকিস্তানে থাকলে আমি আরও বেশি সুখী থাকবো।’ তার এই বক্তব্যে হুমড়ি খেয়ে পড়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
টাইমস নাও এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাক্ষাৎকারে কোনো কিছু বলতে গেলেই লোকে দেশদ্রোহী বলে আরও মন্তব্য করেন ৬২ বছর বয়সী এই তারকাকে।
পাকিস্তানে যাওয়ার কথা জানিয়ে আলিয়ার মা আরও বলেন, ‘কখনও কখনও মনে হয় আমার পাকিস্তানে চলে যাওয়া উচিত। আমি সেখানে খুব খুশি থাকবো। ওখানে খাবারও ভালো পাওয়া যায়। এখানে তো লোক খালি চলে যেতে বলে, অনেকবারই আমায় পাকিস্তান চলে যাওয়ার কথা বলা হয়েছে। তবে আমার ভাবধারার মানুষ এখানে বেশি। তাই আমার কারোর কথায় আর কিছু যায় আসে না।’
তবে সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, পাকিস্তান চলে যাওয়া নিয়ে এমন মন্তব্যে তাকে যদি কেউ ‘জাতি বিরোধী’ বলে আখ্যা দেয় তাহলে কী করবেন সোনি। জবাবে অভিনেত্রী জানান, তিনি একবারের জন্য পাকিস্তান চলে যাবেন না। সেখানে ঘুরতে যেতে চান। সেখানকার জনপ্রিয় খাবারগুলো খেয়ে আবার ভারত ফিরে আসবেন।
একসময়কার জনপ্রিয় অভিনেত্রী সোনির এমন বক্তব্যে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা।