নিজস্ব প্রতিবেদক :
সিলেট মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের খন্ডকালিন প্রভাষক মো. সাইফুর রহমানকে হত্যার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় মদন মোহন কলেজ বিশ্ববিদ্যায়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন পালন করা হয়।
সহকারী অধ্যাপক স্বরবানী অর্জনের সভাপতিত্বে শিক্ষক রফিকুল ইসলামের পরিচানায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- অধ্যাপক আব্দুল হামিদ, শংকর চৌধুরী, হোসেন আল কামালী, মনিরুল ইসলাম, শিক্ষক জয়া রাণী, আবিদা খানম, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানী, সাধারণ সম্পাদক মিফতাউল হোসেন লিমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মো. সাইফুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাই। পাশাপাশি শিক্ষক হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে পুলিশ খোঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি। তা না হলে আমরা সিলেট তথা সারাদেশে শিক্ষকবৃন্দ এক হয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে।
সূত্র জানায়, গত শনিবার সকাল ১১টার দিকে টিলাগড় জমিদারবাড়ির মেস থেকে বের হন সাইফুর রহমান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতেও তিনি বাসায় ফেরেননি। পরে তার আত্মীয়রা মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়েরী করেন। রোববার সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।