• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফেঞ্চুগঞ্জ থেকে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ গ্রেফতার ১

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১, ২০১৯

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভারতীয় নিষিদ্ধ বিড়ি ও সিগারেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১লা এপ্রিল) উপজেলার মল্লিকপুর ইসলাম বাজারের থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সালমান হোসেন উপজেলার মানিকোনা পূর্বপাড়া গ্রামের মাতাব মিয়ার ছেলে।
এব্যপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সালমান হোসেনের কাছ থেকে ৫০হাজার শেখ নাসির উদ্দিন বিড়ি ও ১০হাজার বার্মিজ ক্লাসিক সিগারেট উদ্ধার করা হয়েছে।
বিড়ি ও সিগারেটসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।