• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে আ.লীগ সভাপতির বাড়িতে ডাকাতি

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপঞ্জের ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান মাষ্টারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ঘরের গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। রবিবার দিবাগত রাত উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, লুৎফুর রহমান বাড়িতে একা ছিলেন। রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল বাড়ীতে হানা দেয়। ডাকাতরা ঘরের কলাকসিবল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের থাকা লুৎফুর রহমানে হাতে আঘাত করে আহত করে বাথরুমে আটকে রাখে। এর পর ডাকাতদল ঘরের স্টীল আলমিরা ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোন সেটসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি সার্কেল রাশেদুল ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলর প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।