বি৭১নি ডেস্ক :
বিয়ের ১১৭ দিনের মাথায় বিচ্ছেদের পথে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সংসার। যুক্তরাজ্যভিত্তিক ‘ওকে’ ম্যাগাজিনের কভারে তুলে ধরা হয়েছে বিষয়টি।
ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর থেকে প্রায় সব বিষয়েই প্রিয়াঙ্কা-নিকের মধ্যে ঝগড়া হচ্ছে। কাজের ব্যাপার হোক অথবা একে অপরের সঙ্গে সময় কাটানোর ব্যাপারেই হোক, অধিকাংশ ব্যাপারেই বনিবনা হচ্ছে না এ দম্পতির।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন, আর তাতেই সমস্যা আরও বেড়েছে।
এছাড়া জোনাস পরিবারও নাকি বেজায় চটেছে প্রিয়াঙ্কার উপর। তাদের মনে হয়েছে বয়স বাড়লেও এখনও প্রিয়াঙ্কা ২১ বছর বয়সী কোনো মেয়ের মতোই আচরণ করেন। তার যে সন্তান নিয়ে ঘর করার সময় হয়েছে তা তিনি বুঝতেই চান না। এমনকি প্রিয়াঙ্কাকে তালাক দিতে নিককে চাপও দিচ্ছেন তারা।
ম্যাগাজিনের কভারে আরও বলা হয়, ২০ লাখ ডলার খরচ করে তিনটি রীতি মেনে প্রিয়াঙ্কা-নিক বিয়ে করেছেন।
তবে প্রিয়াঙ্কা-নিকের পক্ষ তাদের পিআর ম্যানেজার এমন খবর গুজব বলে উড়িয়ে দেয়া হয়েছে।
এদিকে প্রিয় দুই তারকার তালাকের কথা শুনে ভেঙে পড়েছেন তাদের ভক্তরা। এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া বলেছেন, এমন বাজে খবরে আমাদের পরিবারের শান্তি নষ্ট করতে চাই না।
বর্তমানে জোনাস পরিবারের সঙ্গে মিয়ামিতে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা।