• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

উন্মুক্ত হলো আরমান আলিফের ‘বেঈমান’ 

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৮

ভিডিওতে আরমান আলিফ ‘অপরাধী’ চমকের পর আরমান আলিফ গেল ক’মাস বেশ চুপচাপ ছিলেন। খানিক বিরতির পর আবারও নতুন গান-ভিডিও নিয়ে হাজির হয়েছেন এই তরুণ সুপারহিট শিল্পী।
শনিবার (১৮ আগস্ট) দুপুরে সিএমভি’র ব্যানারে মুক্তি পেয়েছে তার নতুন গান-ভিডিও ‘বেঈমান’। ‘অপরাধী’র পর এটাই নতুন কোনও ভিডিও প্রকাশ পেল তার। যথারীতি গানটির কথা-সুর করেছেন আরমান নিজেই। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে আরমান আলিফের উপস্থিতি ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন অভি প্রামাণিক ও আদিবা ইভা। আর পুরো গান-ভিডিওটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান লিমন।
ভিডিওর একটি দৃশ্যে দুই মডেলগল্পনির্ভর গান-ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘‘আসলে সিএমভির সঙ্গে এই কাজটি করতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘বেঈমান’ গানটি তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটির যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি- সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই সুখকর বিষয়। আমি চেষ্টা করেছি ‘অপরাধী’র রেশ ধরেই এই গানটি করতে, কারণ আনুষ্ঠানিকভাবে এটা আমার ২য় মিউজিক ভিডিও। তবে এবারের ভিডিওটির নির্মাণ এবং গল্প সত্যিই অসাধারণ হয়েছে। আশা করছি এবারও সবার মন রক্ষা করতে পারবো।’’