• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে এক হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

bijoy71news
প্রকাশিত মার্চ ২৭, ২০১৯

বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিয়ানীবাজার পুলিশ অভিযান চালিয়ে উপজেলা শেওলা পয়েন্ট থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- জকিগঞ্জের দক্ষিণবাগ গ্রামের মৃত ইলাছ আলী ছেলে আমির হোসেন (৩২), বিয়ানীবাজারের উত্তর শ্রীধরা গ্রামের ফয়সল আহমদের স্ত্রী সালমা বেগম (৩৮)।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থেকে সিলেটগামী শেওলা পয়েন্টে একটি সিএনিজ অটোরিক্সা নং-সিলেট-থ-১২-৮০৪০ শেওলা পয়েন্টে সিগন্যাল দিয়ে তল্লাসি করে পুলিশ। এসময় অটোরিক্সায় থাকা আমির হোসেন ও সালমা বেগমের দেহ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিয়ানীবাজার থানার এসআই কামরুল আলম আটকৃতদ্বয়ের বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মামলা করেছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর বলেন, আটক আসামীদের আদালতের মধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।