• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ওয়াসিম ‘হত্যা’: বাস চালক ও সহকারী ৫ দিনের রিমান্ডে

bijoy71news
প্রকাশিত মার্চ ২৭, ২০১৯

মৌলভীবাজার প্রতিনিধি :
ওয়াসিম ‘হত্যা’: বাস চালক ও সহকারী ৫ দিনের রিমান্ডে ওয়াসিম ‘হত্যা’: বাস চালক ও সহকারী ৫ দিনের রিমান্ডে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র ঘোরী মো. ওয়াসিম আব্বাস হত্যার ঘটনায় উদার পরিবহনের চালক ও সহকারীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৭ মার্চ) মৌলভীবাজার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট রোডের শেরপুর এলাকায় সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং সহকারীকে আটক করে।
২৫ মার্চ সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-২২)।