• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

bijoy71news
প্রকাশিত মার্চ ২৬, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের রামপুর এলাকায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ঐশি আক্তার (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘন্টা প্রাণপণ চেষ্ঠা চালিয়ে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে। ঐশি বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের জহিরুল ইসলমের কন্যা। জহিরুল ইসলাম দীর্ঘদিন যাবত শহরের উত্তর শ্যামলী এলাকার বসবাস করে আসছিলেন।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম জানান, খোয়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ঐশি নামে ওই শিশুটি। পরে অন্য শিশুরা তার পরিবারের লোকজনদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্ঠা চালিয়ে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ঐশিকে উদ্ধার করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল ইসলাম পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে, ঐশির মৃত্যুর খবর তার এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজনসহ ঐশির সহপাঠীরা হাসপাতালে এসে ভীড় জমায়।