• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাধবপুরে মাদক ব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড

bijoy71news
প্রকাশিত মার্চ ২৫, ২০১৯

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে জয়নাল মিয়া(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে এ রায় প্রদান করেন।
৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল জাহিদুর রশিদ জানান, সোমবার সকালে ধর্মঘর বিওপির হাবিলদার সায়েদুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে আহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিক্সা আটক করে এর ভিতর থেকে ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে জয়নাল মিয়া কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে কারাদন্ডের সত্যতা নিশ্চিত করেছেন।