• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টিলাগড়ে ২০০ বছরের পুরনো শিবমন্দির ভাংচুর

bijoy71news
প্রকাশিত মার্চ ২৫, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সিলেট নগরীর টিলাগড়ের কল্যাণপুরে ২০০ বছরের পুরনো একটি শিবমন্দিরে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে ওই মন্দিরে ভাংচুর চালানো হয় বলে জানা গেছে।এতে মন্দিরের নিচের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে, মন্দিরে ভাংচুরের খবর পেয়ে সোমবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মনি ঠাকুরের ওই শিবমন্দিরটি পরিদর্শনে যান। এসময় তারা প্রাচীন শিবমন্দির ভাংচুরের নিন্দা জানান এবং মন্দিরটি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
শিবমন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ দে, সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, ছাত্র ও যুব ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি ধনঞ্জয় দাস ধনু, সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক, পূজা উদযাপন পরিষদের সদর উপজেলার সভাপতি নিলেন্দু ভোষণ দে অনুপ, জয়দ্বীপ দে তুহিন, মৌলভীবাজারের সঞ্জয় দাস, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।