• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটের দক্ষিণ সুরমা থেকে দেশীয় তৈরি পাইপগানসহ আটক ১

bijoy71news
প্রকাশিত মার্চ ২৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমা থেকে দেশীয় তৈরি পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ মো. নূর হোসেন মিটন (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।
রোববার (২৪ মার্চ) রাত ১২ টার দিকে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের উপহার কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।
নূর সিলেটের দক্ষিণ সুরমা এলাকার পিরোজপুর গ্রামের মো. আওলাদ হোসেনের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯, সিলেটের উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. নূর আলম।