• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নগরীর মীরের ময়দানে লিডিং ইউনিভার্সিটির বাসের ধাক্কায় আহত ২

bijoy71news
প্রকাশিত মার্চ ২৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর মীরের ময়দানে লিডিং ইউনিভার্সিটির বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ দুজন আহত হয়েছেন।
রোববার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে ব্লু-বার্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর লিডিং ইউনিভার্সিটির বাসের (ঢাকা মেট্রো-ভ ১১-৫২০৩) চালক পালিয়ে যান।
দুর্ঘটনায় আহত যাত্রী পনিটুলা এলাকার নিরঞ্জন দাসের পুত্র তাপস দাস (৪০)। অপর আহত ব্যক্তি হলেন সিএনজি অটোরিকশা চালক আফতাব উদ্দিন (৩৫)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া জানান, এ ঘটনা সম্পর্কে আমি এখনো অবগত নাই। খোঁজ নিয়ে দেখছি।