নিজস্ব প্রতিবেদক :
এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গাঁজা ও চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ভার্থখলা এলাকা থেকে তাদের আটক করে।
আটক তিনজন হলো- দিরাইয়ের উজানদল গ্রামের (বর্তমানে আম্বরখানা বড়বাজার) মৃত মোস্তফা মিয়ার ছেলে সুজন মিয়া (৪০), দোয়ারাবাজার উপজেলার শরিফপুর গ্রামের (বর্তমানে আলমপুর) আলী ফরিদের ছেলে আক্তার হোসেন (২৫) ও শেখঘাট এলাকার বীরবল রবিদাসের ছেলে সুজিত রবিদাস (২০)।
উদ্ধারকৃত আলামতসহ আটক ৩ জনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।