• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি শহিদমিনারের নির্মাণ কাজ

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০১৯

শাহ তাজ উদ্দীন কুরেশি উচ্চ বিদ্যালয়
বি৭১নি ডেস্ক :
বিশ্বে ভাষার জন্য জীবন দেওয়ার নজির বাংলাদেশের ছাড়া আর খুব একটা নেই। তারই ফসল হিসাবে বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
বাংলাদেশে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালন করে আসছে। ২১ ফেব্রুয়ারি আসলেই ভাষা শহিদদের স্মৃতিস্তম্ব বা শহিদমিনারে ফুল দিয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
ফেব্রুয়ারি মাস আসলেই দেখা যায় শহিদমিনারের সৌন্দর্য বৃদ্ধির কাজ শুরু করেন স্থানীয় প্রশাসন। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে স্থাপিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ তাজ উদ্দীন কুরেশী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে বিগত ২০১৬ সালের শেষের দিকে জেলা পরিষদের অর্থায়নে একটি শহিদমিনার স্থাপনের কাজ শুরু করেন। কিন্তু ৩ বছর পর এখনও নির্মাণ কাজ শেষ না হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
দশম শ্রেণির ছাত্র মইনুল হক জানান- ‘শহিদমিনারের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় আমাদের স্কুলে ভাষা শহিদ দিবস নামে মাত্র পালন করা হয়। আমাদের একটি আকাঙ্কা থেকেই গেল, স্কুল থেকে চলে যাব কিন্তু ভাষা দিবসের একটি সুন্দর অনুষ্ঠানর আয়োজনের সাক্ষী হতে পারলাম না এটাই আপসোস।’
স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ জানান- বিগত ২ বছর পূর্বে জেলা পরিষদের এক লক্ষ টাকার অনুধানের টাকা দিয়ে এই শহিদমিনারের কাজ শুরু করি। এ টাকায় কাজ সম্পূর্ন না হওয়ায় শহিদমিনারটি এভাবেই পড়ে থাকে। শহিদমিনারের কাজ সম্পূর্ন করতে দুইবার স্কুলের অভিভাবক প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হলেও কি কারণে কাজ সম্পূর্ন হয়নি তা আমার জানা নেই।’
এ ব্যাপারে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলীসংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় বিত্তবানদের এগিয়ে এসে শহিদদের স্মৃতিস্তম্ব শহিদমিনারের অসম্পূর্ন কাজ সম্পন্ন করতে এগিয়ে আসার আহবান জানান।