• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

নগরীতে স্বাদসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর কাজির বাজারে স্বাদসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে স্বাদকে ২০ হাজার টাকা, খাওয়া-দাওয়া রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, বস্তায় পাটের ব্যবহার না করার অভিযোগে শাহিন অটোমেটিক রাইস মিলকে ২ হাজার টাকা ও শাহিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী, মুখ্য পরিদর্শক পাটের মো. সুয়েব নাঈম, পুলিশের এসআই রমিজ আলী প্রমুখ।