নিজস্ব প্রতিবেদক :
সিলেট অস্ত্রসহ ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে নগরীর খাসদবীর এলাকায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি পিস্তল, ১৪ টি ছোরা ও ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাবে ইন রাজা চৌধুরী ওরফে নাবিল রাজা। তিনি সুনামগঞ্জ জেলা সদরের হরিনাপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে। আটকদের মধ্যে আরও আছেন ফাহিম আহমদ, জামিল আহমদ, ইশতিয়াক রাজু, আবদুল্লাহ আল মামুন ও খাইরুল আহমদ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন বলেন, সোমবার রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত নগরীর খাসদবীর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পিস্তল, চাপাতিসহ বিপুল পরিমাণ ছোরা উদ্ধার করা হয়।