• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ আটক ২

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০১৯

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জে ১০ পিছ ইয়াবা ও ৫ হাজার টাকাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার শরিফগঞ্জ গ্রামের শিল্পী বেগমের কলনী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুখান গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশিক মিয়া (৩০) ও ফেঞ্চুগঞ্জের যুধিষ্ঠিপুর গ্রামের আক্তার আলীর ছেলে লিটন মিয়া (৩০)। আটকের বিষয়টি নিশ্চিত করেন, ফেঞ্চুগঞ্জ থানার এসআই সুহেল আহমদ।