• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০১৯

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের পৃথক দুটি টিম।
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তারের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসি খাবার পরিবেশন ও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রির অভিযোগে বেঙ্গল ফুডকে ৩ হাজার ও রাঁধুনী রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে একই সময়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে ভানুগাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত দাম রাখা এবং যথাযথ লাইসেন্স না থাকার কারণে মন মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার, চার ভাই বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।