নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম বলেছেন, পড়াশোনায় বেশি নেতিবাচক মনোভাব পোষন করো না। জীবনকে গড়তে হলে বইকে আকড়ে ধরো। বই তোমাকে তোমার জীবনের লক্ষ্যে পৌছে দেবে। কাপড় পড়ে রুচি, সম্মান বোধ তৈরি হয় না, রুচি-সম্মান তৈরি করতে হবে তোমার মন-মানসিকতায়, জ্ঞানে। গুণীজনকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) কলেজের হলরুমে জালালাবাদ কলেজ সিলেটের শিক্ষার্থীদের মাঝে কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট্রের (সিবিইটি) স্কলারশিপ ২০১৯ এর চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, স্কলারশিপ শিক্ষার্থীদেরকে জীবনের লক্ষ্যে এগিয়ে নিতে সহয়তা করে। বাংলাদেশে ১৭০টি কলেজে কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট্রের (সিবিইটি) এই বৃত্তি প্রদান করা হয়। যার মধ্যে সিলেটের অন্যতম জালালাবাদ কলেজ।
সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জালালাবাদ কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবদুল বাকী চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক ছায়েম আহমদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, জালালাবাদ কলেজের সহকারী অধ্যাপক ও কলেজ কো-অর্ডিনেটর মুহাম্মদ আবদুশ শাকুর। প্রবাস থেকে অডিও বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্যের সিনিয়র সরকারী কর্মকর্তা, বাংলাদেশের সাবেক জজ কোর্টের বিচারক ও সিবিইটি বাংলাদেশর প্রধান সমন্বয়কারী আবদুল মতিন, কলেজের সহকারী অধ্যাপক আয়েশা বেগম।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক মু. আবু সাঈদ, সালমা, তাহমিনা পারভিন, ফাহিমা সুলতানা চৌধুরী, নাহিদা বেগম, লুৎফুর রহমান, মো. আনিসুর রহমান, জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা, মাহমুদুল হাসান বান্না, কানিজ ফাতেমা চৌধুরী, তাহসিন সিদ্দিকা, ফারুক আহমদ, ইশরাক জাহান।
পরে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২০১৯ সালের বৃত্তির প্রথম কিস্তির পাঁচ হাজার টাকার চেক ৫ জন শিক্ষাদের মাঝে প্রেদান করা হয়। বৃত্তিপ্রাপ্তশিক্ষার্থীরা, সৈয়দা ইলমুন নাহার তাকিয়া, মো. জুনায়েদ আহমদ, মেহরাব উদ্দিন ইমন, মো. রাজন ভূঁইয়া, মুস্তাকিম আহমদ।