• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

নগরবাসীর নিজস্ব ভূমি ও ভবনের পরিমাপ কার্যক্রম শুরু করছে সিলেট সিটি কর্পোরেশন

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
নগরবাসীর নিজস্ব ভূমি ও ভবনের পরিমাপ কার্যক্রম শুরু করছে সিলেট সিটি কর্পোরেশন।
আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ নিজ বাড়ি ও ভবন পরিমাপের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।
রোববার রাতে সিটি কর্পোরেশন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ”সিলেট সিটি কর্পোরেশনের গৃহ ও জমির সম্মানিত মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিধি মোতাবেক প্রতি পাঁচ বছর অন্তর অন্তর হোল্ডিং সমূহের এসেসমেন্ট /রি-এসেসমেন্ট এর বিধান রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে প্রায় ১২ বছর যাবৎ এসেসমেন্ট/রি-এসেসমেন্ট করা হয়নি। সরকারী বিধির পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের এসেসমেন্ট/রি-এসেসমেন্টের মাধ্যমে হোল্ডিং সমূহের কর নিরুপণের জন্য কর্পোরেশন এলাকায় ভূমি ও ভবন সমূহের পরিমাপ কার্যক্রম আগামী ১১ ফেব্রুয়ারি (আজ) ২০১৯ খ্রিঃ হতে শুরু হবে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের কুমারপাড়ার বাসা থেকে সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম শুরু হবে।”