• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমানীনগরে ৪টি গরু চুরি

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৯

ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে ৪টি গরু চুরি হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের মাহমদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
গরুর মালিক মাহমদ আলী জানান, রাতে প্রতিদিনের মত গরু ঘরের দরজা জানালা বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। রোববার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঘুম থেকে উঠে দেখেন চোরেরা গরুর ঘরের দরজা ভেঙ্গে গরু নিয়ে গেছে। পরে তিনি ওসমানীনগর থানায় একটি সাধারন ডায়েরী (যার নাম্বার ৬১৫) করেন।