• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে সরস্বতী পূজা উদযাপন

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বিভিন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। জেলার সর্বোচ্চ বিদ্যাপীট বৃন্দাবন সরকারি কলেজ ও মহিলা কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজার আয়োজন করা হয়।
রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে বৃন্দাবন সরকারি কলেজে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় দেবীর পূজা। পরবর্তীতে অঞ্জলী, আশির্বাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে দিনব্যাপি জাকজমকপূর্ণভাবে কলেজটিতে এই পূজা পালন করা হয় বলে জানিয়েছেন উদযাপন কমিটির সহ সভাপতি ড. শুভাষ চন্দ্র দেব।
দুপুরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ইতোমধ্যে সারাদেশে সকল ধর্মের মানুষের মাঝে তৈরী হয়েছে ভ্রাতৃত্ববোধ। এর প্রমাণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকের এই পূজা উদযাপন। সম্প্রদায়িক সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে সকলকে আন্তরিক থাকার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এলিয়াছ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, পূজা উদযাপন কমিটির সভাপতি আল্পনা কর্মকার, সহ সভাপতি ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. শুভাষ চন্দ্র দেব, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমূখ।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা খাতুন জানান, জেলা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বতস্ফুর্তভাবে সরস্বতী পূজা উদযাপন হয়েছে। তারা বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে বলেও জানান তিনি।