• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিকের মরদেহ উদ্ধার

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক রুদ্র জিৎ দে (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মৌলভীবাজার জেলার রাজনগর এলাকার কামাল চাকি গ্রামের রতিশাল দে’র ছেলে।
রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকার একটি কলনী থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিছুজ্জামান জানান, অলিপুরে অবস্থিত প্রাণ আরএফএল কোম্পানির পার্শ্ববর্তী একটি কলনীতে বসবাস করত রুদ্র জিৎ নামে ওই যুবক। গত ৩ মাস পুর্বে সে ওই কোম্পানির চাকরি ছেড়ে দেয়। সকালে তার রুমের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দরজা খুলে ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ওই যুবকের মরদেহের পাশ থেকে ইয়াবাসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশা করার করার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।