• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমানীনগরে রাস্তা পূন:নির্মাণ

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৯

ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামের রাস্তা তরুণদের উদ্যোগে পুন:নির্মাণ করা হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে এলাকার তরুণদের নিয়ে রাস্তাটির পুন:নির্মাণ করেন স্থানীয় ফজলু মিয়া।
স্থানীয় যুবক হাবিবুর রহমান জানান, গ্রামের রাস্তাটি বহুদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। এতে এলাকার মানুষের চলাচলের মারাত্বক অসুবিধা হয়। তাই আমরা স্থানীয়রা নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করেছি।