• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জগামী বাস দূর্ঘটনার কবলে, আহত অন্তত ৪০ যাত্রী

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৮

সিলেট থেকে ছেড়ে অাসা জকিগঞ্জগামী একটি বাস দূর্ঘটনার শিকার হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে শেওলা-জকিগঞ্জ সড়কের বিরশ্রী উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। এতে নারী, শিশু, বৃদ্ধসহ অন্তত ৩৫/৪০ জন যাত্রী অাহত হয়েছেন।
এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অাহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে জকিগঞ্জ ও বিয়ানীবাজার হাসপাতালে প্রেরণ করেছেন।