• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে বাসচাপায় কটাই মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দিরাই-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কটাই মিয়া উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, কটাই মিয়া ব্যক্তিগত কাজে পাথারারিয়া বাজারের দিকে যাওয়ার জন্য দিরাই-সুনামগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে দিরাইগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।