হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে এসএসসি পরিক্ষা চলাকালে রুমের ভেতরে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র বিতরণের অভিযোগে রকেট উদ্দিন সরকার নামে এক মাদ্রাসা শিক্ষককে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় পরিক্ষার হল থেকে ৭ পরিক্ষার্থীকেও বহিস্কার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাহুবল ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দন্ডপ্রাপ্ত শিক্ষক উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক। এছাড়া বহিস্কার হওয়া ৭ শিক্ষার্থীও একই প্রতিষ্ঠানের বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাহুবল ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যান নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এ সময় পরিক্ষার কেন্দ্রে থাকা শিক্ষক রকেট উদ্দিনের চালচলনে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ওই শিক্ষক জানায় সে এই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নয়। পরে তাকে তল্লাশি করে তার (শিক্ষক) কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত দুটি মোবাইল ফোন থেকে একটি ইমোর গ্রুপ একাউন্টে প্রশ্নপত্র ফাঁসের আলামত পাওয়া যায়। এ সময় ওই গ্রুপে থাকা একই কেন্দ্রের ৭ পরিক্ষার্থীর আইডি পাওয়া যায়। পরে ৭ শিক্ষার্থীর দেহ তল্লাশী করে ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে শিক্ষক রকেট উদ্দিন সরকারকে দুই বছরের কারাদন্ড প্রদান করেন। একই সাথে ৭ শিক্ষার্থীকেও পরিক্ষা থেকে এক বছরের জন্য বহিস্কার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মো. রফিকুল ইসলাম জানান- পরিক্ষার হলে অনুপ্রবেশ করে প্রশ্নপত্র বিতরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ওই ৭ পরিক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে।