• ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

খাবারে নোংরা পানি ও অন্যান্য কারণে ৪ প্রতিষ্টানকে জরিমানা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য হাতে লেখার অপরাধে সিলেট নগরীর ৪টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এরমধ্যে রয়েছে জিন্দাবাজারের বারুতখানা এলাকার হটপট রেষ্টুরেন্ট ও আছে।
হোটেলটির রান্নাঘরে খাবারের উপর ভেজা কাপড় রাখায় ও সেই কাপড় থেকে ময়লা পানি পড়তে দেখে আদালত হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে জিন্দাবাজারের গ্যালারিয়া মার্কেটের এলজি আর ও শাকিব কসমেটিক্সে পণ্যের গায়ে হাতে মূল্য লিখে রাখার অপরাধে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়ার আম্বরখানার মেট্রোট্রেডিং অ্যান্ড ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভেজাল খাবার ও মানহীন পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে সিলেটের ৪টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।