নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশের আইজিপি পদক-২০১৮ লাভ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাউসার দস্তগীর।
বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে তার হাতে এ পদক তুলে দেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি এ পদক লাভ করেছেন।