• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একুশে পদক পাচ্ছেন ৬ শিল্পী

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০১৯

বি৭১নি ডেস্ক :
দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক। নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদক পাচ্ছেন ছয় শিল্পী।
আজ বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পদকপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করা হয়।
একুশে পদকপ্রাপ্তরা হলেন- প্রয়াত পপ সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা আজম খান (মরণোত্তর), আধুনিক-চলচ্চিত্র গানের শিল্পী সুবীর নন্দী, নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, লাকী ইনাম এবং মঞ্চ অভিনেতা লিয়াকত আলী লাকী।
আগামী ২০ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে একুশে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন।