• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুড়ীতে ইয়াবাসহ আটক ১

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০১৯

জুড়ী প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ীতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০ পিচ ইয়াবাসহ সুমন মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম বেলাগাঁও থেকে আটক করা হয় বলে জানান জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
পুলিশ সূত্রে জানা জায়, মঙ্গলবার বিকেলে জুড়ী থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম বেলাগাঁও গ্রাম থেকে তারা মিয়ার পুত্র সুমনকে নিজ বাড়ীর সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করে।
পরে আটক সুমনের বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-৩, তাং-৫/২/১৯ইং) দায়ের করা হয়েছে। এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, “মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। যে কোন কিছুর বিনিময়ে জুড়ীকে মাদকমুক্ত করা হবে।”